১৫ মিনিটে বাড়ি পরিষ্কার করবে ক্ষুদে শিক্ষার্থীর রোবট

১৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:১০  
বয়সে ওরা কঁচি। কিন্তু বুদ্ধিতে পাকা। এইটুকু বয়সেই আরডুইনো প্রযুক্তিতে সি প্রোগ্রামের মাধ্যমে তৈরি করে ফেলেছে ‘এভোর’ বা অ্যাডভান্স ভয়েস অপারেটিং রোবট। ভয়েস বা টেক্সট এর মাধ্যমে চালিত এই স্বয়ংক্রিয় গাড়িটি ভবিষ্যতে নরদারিতেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন ক্ষুদে উদ্ভাবকেরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে চলমান ‘দ্বিতীয় ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল‘ এ রোবট নিয়ে হাজির হয়েছে  ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ৭ম শ্রেণীর ৩ শিক্ষার্থী তাদের উদ্ভাবন তুলে ধরছে। এই রোবটের মাধ্যমে ১৫ মিনিটে পুরো বাড়ি পরিষ্কার করা যাবে। পাশাপাশি খাবার পরিবেশনেও পরিবর্তন আনবে। এই রোবট ব্যবহার করতে পারবে সেনাবাহিনীও। অ্যাপের মাধ্যমেও চালানো যাবে চালক বিহীন গাড়িটি। আরো অনেক মাধ্যমে এইটাকে চালানো যাবে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ৩ তিনব্যাপী এই  টেক কার্নিভালে শিক্ষার্থীরা আগামী দিনের প্রযুক্তির উদ্ভাবন উপস্থাপন করছে।