বাজারে নতুন দুইটি গেমিং র‌্যাম ও এএসডি

১২ জানুয়ারি, ২০২৪ ১০:৪৪  

উচ্চ গ্রাফিকাল গেমিংয়ের এই যুগে গেমিং এক্সপেরিয়েন্সকে সমৃদ্ধ করাতে সবসময় বাজারের সেরা প্রোডাক্টগুলিকে বাছাই করে থাকেন গেমারসরা। ফলে গেমপ্লেকে সর্বোচ্চ মাত্রায় উপভোগ করতে তাদের চাহিদাও থাকে বাধাহীন। আর সে কারণে হাই গ্রাফিক্সের এই গেম গুলোতে স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য গ্লোবাল ব্র্যান্ড দেশের বাজারে পরিবেশন করেছে এডাটা ব্র্যান্ডের দুটি সর্বোচ্চ গতির র‍্যাম এবং এসএসডি।

এই দুটি র‍্যাম এবং এস এস ডি এর মডেল গুলো যথাক্রমে এডাটা ল্যান্সার ১৬ জিবি ডিডিআর ৫ র‍্যাম এবং আরেক টি হলো এডাটা লিজেন্ড ৭১০ এম.২ এসএসডি।

এর মধ্যে এডাটা ল্যান্সার ১৬ জিবি ডিডিআর ৫ র‍্যাম টির বাস স্পিড ৬০০০ মেগাহারজ এবং এটির সিএএস লেটেন্সি ৩৮ থেকে ৪০ পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও এই র‍্যামটিতে ব্যবহার করা হয়েছে হাই-কোয়ালিটি ম্যাটারিয়ালস যা ইন্টেল এক্স এম পি (XMP) ৩.০ এর ওভারক্লকিংকে সাপোর্ট করে। তাছাড়াও এটার সাথে রয়েছে PMIC, যা পাওয়ার সাপ্লাই-স্ট্যবিলিটির সক্ষমতা রাখে। এই র‍্যামটি ওভারঅল বেস্ট পারফরমেন্সের জন্য ২০২৩ সালের “ রেডডট” বিজয়ী ছিল।

অন্য প্রোডাক্টি হল এডাটা লিজেন্ড ৭১০ এম.২ এসএসডি। এই এসএসডি টিতে রয়েছে সেকেন্ডে ২,৪০০ মেগা বাইটের রিডিং স্পিড এবং সেকেন্ডে ১৮০০ মেগা বাইটের রাইটিং স্পিড। এছাড়াও রয়েছে থ্রিডি এনএএনডি ফ্ল্যাশ এর সক্ষমতা । এই এসএসডিটি ব্যাজারে মোট ৪ টি ক্যাপাসিটিতে (২৫৬, ৫১২ জিবি এবং ১,২ টেরাবাইট) পাওয়া যায়।