প্লে স্টোরে ক্লাবহাউজের বেটা সংস্করণ

১০ মে, ২০২১ ০৫:২৮  
অডিও-অনলি গ্রুপ চ্যাট অ্যাপ ক্লাবহাউজ চলতি বছরের শুরু থেকে প্রত্যাশাতীতভাবে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। বর্তমানে অ্যাপটি ব্যবহার করতে হলে ইনভাইটেশনের প্রয়োজন হয় এবং এটি শুধুমাত্র অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যেতো। মার্চের শেষের দিকে ক্লাবহাউজের প্রতিষ্ঠাতা পল ডেভিশন বলেন, অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ আসতে কয়েকমাস লেগে যাবে। তবে রবিবার ক্লাবহাউজ গুগল প্লে স্টোরে অ্যাপটির বেটা সংস্করণ উন্মুক্ত করেছে বলে জানিয়েছে। গত ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী ৯৬ লাখবার অ্যাপটি ইনস্টল হয়েছিলো। পরের মাসে ২৭ লাখ ইনস্টল হলেও এপ্রিলে ইনস্টল সংখ্যা ৯ লাখ ২২ হাজারে নেমে আসে। ধারাবাহিকভাবে ইনভাইটেশন প্রক্রিয়া বন্ধ করবে ক্লাবহাউজ। এই প্রক্রিয়া শেষ হলে অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়েই যে কেউ তাদের ইউজার নেইম নিবন্ধনের জন্য অনুরোধ করতে পারবেন এবং ওয়েটিং লিস্টে থাকবেন। আর সেটিও কয়েকমাস পর শেষ হবে এবং সবার জন্যই তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেবে অ্যাপটি। ডিবিটেক/বিএমটি