পরবর্তী আইফোনে থাকবে সানি অপটিক্যালের লেন্স!

৫ ফেব্রুয়ারি, ২০২১ ০১:১৭  
চলতি বছরে আইফোনের ক্যামেরাতে বড় ধরণের অগ্রগতি পরিলক্ষিত হয়নি বলে মন্তব্য করেছেন অনেকেই। তবে অ্যাপল যে এ বিষয়ে কাজ করছে না তেমনটি নয়; হওয়ারও কথা নয়। পরবর্তী আইফোনের জন্য আরেকটি লেন্স সরবরাহ কোম্পানির সাথে যুক্ত হতে চেষ্টা করছে অ্যাপল। আর এই কোম্পানিটি হলো সানি অপটিক্যাল। লারগান, ইউজিনগুয়াং এবং কানতাতসুর সাথে সানি অপটিক্যালও যুক্ত হচ্ছে এলজি ইনোটেককে লেন্স সরবরাহের জন্য। এলজি ইনোটেক আইফোনের জন্য ক্যামেরা মডিউল সংযোজন করে থাকে। ৭পি মেইন লেন্সের জন্য সানি অপটিক্যালকে দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে। সম্প্রতি শোনা যাচ্ছে, ৬পি লেন্স, বৃহৎ অ্যাপারচার – এফ/১.৮ এবং অটোফোকাস সুবিধা নিয়ে আল্ট্রাওয়াইড ক্যামেরাতে আপডেট আসতে পারে। নতুন সেটি সানি অপটিক্যাল সরবরাহ করবে নাকি তারা শুধুমাত্র ৭পি ইউনিটেই সীমাবদ্ধ থাকবে সেটি জানা যায়নি। ডিবিটেক/বিএমটি