জামিন পেলেও টেলিগ্রাম সিইও’র ফ্রান্স ত্যাগে নিষেধাজ্ঞা
মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। বুধবার তার জামিন মঞ্জুর করেন ফরাসি আদালত। খবর আলজাজিরা।
পাভেল দুরভকে ৫০ লাখ ইউরো জমা দেয়ার শর্তে জামিন দেয়া হয়েছে। এছাড়া তাকে সপ্তাহে দুবার থানায় হাজিরা দিতে হবে। এবং তিনি ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না।
এদিকে টেলিগ্রামে সংগঠিত অপরাধের তদন্তের অংশ হিসেবে রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটররা বলছেন, তাকে ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখা হয়েছে।
এর আগে গত শনিবার (২৪ আগস্ট) প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে পাভেল দুরভকে গ্রেপ্তার করে ফ্রান্সের পুলিশ।
ডিবিটেক/বিএমটি





