চালু হচ্ছে অনলাইন ভিত্তিক খেলার দল

৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:১৬  
গত কয়েক বছর ধরে ভার্চুয়াল খেলোয়াড়রা বিভিন্ন অনলাইন টুর্নামেন্ট খেলে মোটা অঙ্কের প্রাইজমানি পাচ্ছেন। গত বছর ফোর্টনাইট টুর্নামেন্ট খেলে আমেরিকান টিনেজার কাইল গিয়েরডোর্ফ ৩মিলিয়ন ইউএস ডলার আয় করেন। যা ইউএস মাস্টার্স গলফ বা উইম্বলডন চ্যাম্পিয়নশিপের চেয়েও বেশি। তাই এবার রিয়াল মাদ্রিদের ৩১ বছর বয়সী তারকা গ্যারেথ বেল ‘ইলেভেন ই স্পোর্টস’ নামের নতুন অনলাইন ভিত্তিক খেলার অর্গানাইজেশন চালু করতে যাচ্ছেন। তার সঙ্গে এ কার্যক্রমে যুক্ত হয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ফুটবলার ল্যারি কোহেন ও উদ্যোক্তা জোনাথন কার্কের ’৩৮ ইন্টারটেনমেন্ট গ্রুপ’। বেল বলেন, ‘ফুটবল এবং অনলাইন গেমের মধ্যে মিল রয়েছে। আমরা এক দল প্রতিভাবান বিশ্ব সেরা খেলোয়াড় নিতে চাই। যারা বিভিন্ন গেমে খুব পারদর্শী।’