চলতি বছরেই মোবাইলে অ্যাপেক্স লিজেন্ডস

২৪ জুন, ২০২০ ০২:৪২  
জনপ্রিয় ব্যাটল রয়েল গেম অ্যাপেক্স লিজেন্ডস চলতি বছরেই মোবাইলে উন্মুক্ত হবে। বিনিয়োগকারীদের সাথে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ইএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রেও উইলসন এটি জানিয়েছেন। খবর জিএসএম এরিনা। গেমটি ইতিমধ্যেই এক্সবক্স, পিসি এবং প্লেস্টেশন ডিভাইসে পাওয়া যাচ্ছে। ফলে দ্রুতবর্ধমান মোবাইল গেমিং সেগমেন্টে আয় করার পথ এখনও বন্ধ রয়েছে গেমটির। সেটিই উন্মুক্ত করার পরিকল্পনা করেছে কোম্পানিটি। এই বছরের প্রথমদিকে ইএ জানায় অ্যাপেক্স লিজেন্ডস এর পিছনে থাকা স্টুডিও রেসপন এন্টারটেইনমেন্ট নিনটেন্ডো সুইচ নিয়ে কাজ করছে, যাতে অ্যান্ড্রয়েড ও আইওএস গেম উন্মুক্ত করা যায়। ডিবিটেক/বিএমটি