কালো তালিকাভূক্তির বিপক্ষে ব্যবস্থা নেবে চীন

৩ জানুয়ারি, ২০২১ ১৬:২২  
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তিনটি চীনা টেলিকম প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করায় চীন তার কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় "প্রয়োজনীয় ব্যবস্থা" নেবে। শনিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকেই এই বার্তা দেয়া হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "চীনা প্রতিষ্ঠানগুলোকে দমন করার জন্য জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় ক্ষমতার এই ধরনের অপব্যবহার বাজারের নিয়ম মেনে চলে না। এটা বাজারের যৌক্তিকতা লঙ্ঘন করে।" এরআগে বৃহস্পতিবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বলেছে , চায়না মোবাইল, চায়না ইউনিকম এবং চায়না টেলিকমকে বাতিল করবে তারা। ওয়াশিংটন বলছে, ওয়াশিংটন চীনা সামরিক বাহিনীর মালিকানাধীন বা নিয়ন্ত্রিত ৩১টি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিষিদ্ধ করবে।