সনি আইএমএক্স৭০৯ আল্ট্রা সেন্সিং সেলফি ক্যামেরায় ছবি তোলার সেলফি প্রতিযোগিতা চালু করেছে অপো। প্রতিযোগিতায় এফ২১ প্রো ব্যবহারকারীদের সূর্যাস্তের মোহনীয় মুহূর্তে ‘পারফেক্ট সেলফি’ তুলে সেই ছবি জমা দিতে হবে অপো বাংলাদেশের সুনির্দিষ্ট
ফেসবুক পোস্টে।
বিজয়ীরা অপো এনকো ডব্লিউ১১ ওয়্যারলেস ইয়ারফোন সহ বিভিন্ন পণ্যের পাশাপাশি জিতে নিতে পারবেন ক্রিকেট তারকা সাকিব আল হাসানের স্বাক্ষর করা বিশেষ পণ্যসামগ্রী। অংশগ্রহণকারীদের ছবি আপলোডের সময় অবশ্যই হ্যাশট্যাগ - #সানসেটসেলফি (#SunsetSelfie) এবং #চ্যালেঞ্জ (#Challenge) যোগ করতে হবে। এই সুযোগ থাকছে আগামী ৩ মে পর্যন্ত।
প্রতিযোগিতা নিয়ে ব্যবহারকারীদের মাঝে তুমুল উত্তেজনা দেখে আনন্দিত অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’র সিইও ড্যামন ইয়াং। তিনি বলেন, “সেলফিতে প্রায় সময়ই আমাদের যাপিত জীবনের সাধারণ মুহূর্তগুলো অসাধারণভাবে ফুটে ওঠে। কিন্তু আপনি যখন সেলফি তুলবেন ঠিক সেই সময়ের আলো আপনার সেলফির জন্য অনুকূল কিনা তা নিয়ে আপনি সবসময় নিশ্চিত থাকতে পারবেন না; বিশেষ করে সূর্যাস্তের সময় আপনি যখন বাইরে থাকেন। ব্যবহারকারীদের এই সমস্যা দূর করতে সঠিক সমাধান হিসেবে অপো এফ২১ প্রো বাজারে এনেছে। ফ্ল্যাগশিপ এই ফোনে আমরা যে উদ্ভাবনীর পরিচয় দিয়েছি তা যাচাই করতে আমরা সবাইকে সানসেট সেলফি প্রতিযোগিতায় অংশ নিতে আহ্বান জানাচ্ছি।”
অপো এফ২১ প্রো ঈদ অফারে গ্রাহকরা পেয়ে যাবেন একটি আকর্ষণীয় গিফট বক্স, যেখানে থাকবে একটি টি-শার্ট, অলরাউন্ডার সাকিব আল হাসানের স্বাক্ষর করা একটি ক্যাপ এবং এফ২১ প্রো ব্যাক কভার। এফ২১ প্রো ব্যতীত অন্য ডিভাইসের সাথেও উপহার পাওয়া যাবে। অপো এ৯৫ কিনলে সাথে টি-শার্ট এবং সাকিব আল হাসানের স্বাক্ষর করা ক্যাপ পাওয়া যাবে। এছাড়াও, এ৭৬, এ৫৪, এ১৬, এ১৬ই এর মধ্যে যেকোনো একটি ডিভাইস কিনলে গ্রাহকরা উপহার হিসেবে টি-শার্ট পাবেন।