এআই বিপজ্জনক কিনা দেখতে হবে : বাইডেন

৬ এপ্রিল, ২০২৩ ০১:৪৮  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমাজের জন্য ‘বিপজ্জনক’ হতে পারে। তবে প্রযুক্তিটি কীভাবে সমাজকে প্রভাবিত করবে সেটা এখনো দেখার বাকি রয়েছে। খবর এনগ্যাজেট।

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে বাইডেন বলেছেন, ‘প্রযুক্তি সংস্থাগুলোর দায়িত্ব হচ্ছে তাদের এআই নির্ভর পণ্যগুলো গ্রাহকের জন্য উন্মুক্ত করার আগে সেটার নিরাপত্তা নিশ্চিত করা’।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন বলেন, ‘এআই রোগ এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করতে পারে। তবে ডেভেলপারদের ‘সমাজ, অর্থনীতি ও আমাদের জাতীয় সুরক্ষার জন্য সম্ভাব্য ঝুঁকি’ মোকাবিলা করতে হবে’।

বৈঠকে গুগল, মাইক্রোসফটের প্রতিনিধিদের পাশাপাশি অ্যাকাডেমিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ডিবিটেক/বিএমটি