অক্টোবরেই উন্মোচিত হবে ওয়ানপ্লাস ১৩

৯ সেপ্টেম্বর, ২০২৪ ২১:০৩  

অবশেষে সকল জল্পনা-কল্পনার শেষ হতে যাচ্ছে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের পরবর্তী স্মার্টফোন ‘ওয়ানপ্লাস ১৩’ উন্মোচনের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী মাসেই নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট নিয়ে উন্মোচিত হবে ফোনটি। খবর জিএসএম এরিনা।

ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লুইস লি বিষয়টি নিশ্চিত করেছেন।

লি বলেন, ওয়ানপ্লাস সর্বশেষ প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে বাজারে আসবে। অক্টোবরের মাঝামাঝি সময়ে স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট উন্মোচনের পরপরই নতুন ফোনটি উন্মোচিত হবে।

ধারণা করা হচ্ছে, নভেম্বরের ১১ তারিখে অর্থাৎ সিঙ্গেলস ডে শপিং হলিডেতে ফোনটি বাজারে আসবে। আর ২০২৫ সালের প্রথমদিকে আন্তর্জাতিক বাজারে সেটি পাওয়া যাবে।

ডিবিটেক/বিএমটি