চীনের জন্য ভাঁজযোগ্য ফোন আনছে স্যামসাং

চীনের জন্য ভাঁজযোগ্য ফোন আনছে স্যামসাং
৪ অক্টোবর, ২০২৫ ২০:১৫  

স্যামসাং তাদের চীন-এক্সক্লুসিভ ফোল্ডেবল স্মার্টফোন স্যামসাং ডব্লিউ২৬-এর টিজার ক্যাম্পেইন শুরু করেছে। এটি মূলত গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর বিশেষ সংস্করণ, যা আগামী ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। খবর জিএসএম এরিনা।

প্রকাশিত টিজারে ফোনটির পূর্ণ নকশা দেখা না গেলেও নিশ্চিত করা হয়েছে, এটি ঐতিহ্যবাহী লাল ও কালো রঙে আসবে—যা স্যামসাংয়ের আগের ডব্লিউ সিরিজ মডেলগুলোতে দেখা গেছে। টিজারের ছবিতে সোনালি রঙের ফ্রেমও দেখা যাচ্ছে, যা ডিভাইসটিকে আরও প্রিমিয়াম লুক দিয়েছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ফোল্ডেবল বাজারে সফল হলেও চীনে স্যামসাং তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। সেখানে হুয়াওয়ে, ভিভো, অনার ও শাওমির মতো দেশীয় ব্র্যান্ডগুলো এখনো বাজারে প্রাধান্য ধরে রেখেছে।

ডিবিটেক/বিএমটি