বৈশাখী কেনাকাটায় বিকাশের ধামাকা অফার
বাংলা নববর্ষকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বিকাশ। দেশজুড়ে ১৫ হাজারের বেশি আউটলেটে বিকাশ ওয়ালেট দিয়ে পেমেন্ট করলে সর্বোচ্চ ১,৩৫০ টাকা পর্যন্ত সাশ্রয় পাওয়া যাবে।
লাইফস্টাইল ব্র্যান্ড যেমন দর্জি বাড়ি, এক্সটেসি, বারকোড, ফ্যাব্রিলাইফ, কে ক্রাফট, রঙ, র নেশন, শৈল্পিক ও স্মার্টেক্সে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। আড়ং-এ ন্যূনতম ৩,০০০ টাকা পেমেন্টে নির্দিষ্ট কোড ব্যবহার করলে পাওয়া যাবে ১০০ টাকা ডিসকাউন্ট। রিচম্যান, ইনফিনিটি মেগা মল ও লুবনান আউটলেটে নির্দিষ্ট কোডে থাকছে ১০০ টাকা ডিসকাউন্ট বা ক্যাশব্যাক। এসব অফার চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
অনলাইন শপিংয়েও থাকছে সুবিধা। পিকাবু, সারা লাইফস্টাইল, গ্যাজেট ও গিয়ারসহ নির্দিষ্ট অনলাইন মার্কেটপ্লেসে ন্যূনতম ৬০০ টাকা পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ৫% বা ১০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত।
খাবার ও পানীয়তে বৈশাখী আনন্দ বাড়াতে ফুডি অ্যাপে ন্যূনতম ৩০০ টাকা পেমেন্টে থাকছে ১০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত। অফারটি চলবে ৩১ মে পর্যন্ত। কুকআপস অ্যাপ বা ওয়েবসাইটে নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে খাবার অর্ডারে সর্বোচ্চ ৭% ডিসকাউন্ট পাওয়া যাবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
গ্যাজেটস ও ট্রাভেল খাতেও রয়েছে অফার। স্টার টেক আউটলেটে ন্যূনতম ১,২০০ টাকা পেমেন্টে থাকছে ২০০ টাকা ক্যাশব্যাক। অফারটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। একই সময়ে গোজায়ান-এ ফ্লাইট বুকিংয়ে ডমেস্টিক ফ্লাইটে ৯% এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটে ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে।
বিস্তারিত অফার ও শর্তাবলী জানতে ভিজিট করতে হবে বৈশাখী শপিং ক্যাম্পেইন ও কুকআপস ক্যাম্পেইন লিংকে।







