টেক্সাসকে ১.৪ বিলিয়ন ডলার জরিমানা দেবে গুগল

টেক্সাসকে ১.৪ বিলিয়ন ডলার জরিমানা দেবে গুগল
১০ মে, ২০২৫ ২০:২৮  
১০ মে, ২০২৫ ১৯:২৮  

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহের অভিযোগে টেক্সাস অঙ্গরাজ্যের সঙ্গে ১.৩৭৫ বিলিয়ন ডলারের একটি নিষ্পত্তি চুক্তিতে পৌঁছেছে গুগল। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন ২০২২ সালে গুগলের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় গুগলের বিরুদ্ধে ব্যবহারকারীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ এবং লোকেশন ট্র্যাকিংয়ের অভিযোগ উঠেছিল। খবর এনগ্যাজেট।

টেক্সাস এজি অফিস জানিয়েছে, ডেটা প্রাইভেসি লঙ্ঘনের জন্য এটিই গুগলের দেওয়া সর্বোচ্চ জরিমানা।

গুগল জানিয়েছে, তারা কোনো দোষ স্বীকার করেনি এবং তাদের পণ্যে কোনো পরিবর্তন আনতে হবে না।

এর আগে ২০২৪ সালের জুলাই মাসে মেটাও একই ধরনের মামলায় টেক্সাসকে ১.৪ বিলিয়ন ডলার দেয়, যেখানে ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই ফেস শনাক্তকরণ তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল।

ডিবিটেক/বিএমটি