চীনের জন্য এইচ২০ চিপ পরিবর্তন করছে এনভিডিয়া

চীনের জন্য এইচ২০ চিপ পরিবর্তন করছে এনভিডিয়া
১০ মে, ২০২৫ ১৯:১৬  
১০ মে, ২০২৫ ১৯:১৬  

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া চীনের জন্য তাদের এইচ২০ কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের একটি পরিবর্তিত সংস্করণ বাজারে আনতে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে জানা তিনটি সূত্র জানিয়েছে, আগামী দুই মাসের মধ্যেই এই হ্রাসকৃত ক্ষমতাসম্পন্ন চিপ বাজারে আসবে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের কারণে মূল এইচ২০ চিপ চীনে বিক্রির অনুমতি হারিয়েছে এনভিডিয়া। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি নতুন প্রযুক্তিগত সীমা নির্ধারণ করে চিপের মেমোরি ক্যাপাসিটিসহ অন্যান্য ক্ষমতা কমিয়ে দিচ্ছে।

চীন এনভিডিয়ার মোট আয়ের ১৩ শতাংশের জোগানদাতা। তাই প্রতিষ্ঠানটির সিইও জেনসেন হুয়াং গত মাসে বেইজিং সফর করে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেশটির গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, এইচ২০ চিপের চাহিদা বৃদ্ধির পেছনে টেনসেন্ট, আলিবাবা ও বাইটড্যান্সসহ চীনা প্রযুক্তি জায়ান্টদের অবদান রয়েছে।

ডিবিটেক/বিএমটি