এশিয়ায় শক্তিশালী হচ্ছে হুয়াওয়ে

১৪ নভেম্বর, ২০১৯ ১৮:২৯  
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারে নতুন কিছু সেবাও চালু করা করেছে হুয়াওয়ে। অঞ্চলে নিজেদের অবস্থান পোক্ত করতে অনবরত কাজ করে যাচ্ছে হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস (এইচএমএস)। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেভলপারদের নিয়ে ‘অ্যাপাক হুয়াওয়ে ডেভলপার ডে’ এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এইচএমএস নামে পরিচিত হুয়াওয়ের মোবাইল সার্ভিসটি বিশ্বজুড়ে হুয়াওয়ে অ্যাপ গ্যালারি, হুয়াওয়ে আইডি, হুয়াওয়ে থিম, হুয়াওয়ে অ্যাসিসট্যান্ট, হুয়াওয়ে মোবাইল ক্লাউড এবং আরো অনেক কন্টেন্টের মাধ্যমে সেবা প্রদান করছে। এখন পর্যন্ত এইচএমএস ১৭০ টির বেশি দেশ ও অঞ্চলজুড়ে পৌঁছে গেছে ৫৭ কোটিরও বেশি গ্রাহকের কাছে। জানাগেছে,  হুয়াওয়ে অ্যাপ গ্যালারির মাধ্যমে গ্রাহকরা গেমস, শিক্ষা, লাইফস্টাইল, নিত্যপ্রয়োজনীয় কাজ, ফ্যাশনসহ ১৮ ক্যাটাগরির বিভিন্ন মোবাইল অ্যাপস সার্চ ও ডাউনলোড করতে পারবেন। বর্তমানে হুয়াওয়েতে প্রায় ১০ লাখ ৭০ হাজারের বেশি অনুমোদিত ডেভলপার রয়েছেন যারা ইতোমধ্যে ৫০ হাজারের বেশি অ্যাপস এইচএমএস কোরে অন্তর্ভুক্ত করেছেন।