চতুর্থ জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ী হলেন যারা
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ভালোভাবেই তৈরি হচ্ছে নতুন প্রজন্ম। কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিও থামিয়ে রাখতে পারেনি এই খুদে প্রোগ্রামারদের আগ্রহকে।‘জানুক সবাই দেখাও তুমি’-এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের আইসিটি ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তোলা ও তাদের প্রোগ্রামিং দক্ষতা যাচাই করার জন্য অনলাইনে অনুষ্ঠিত হলো জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০ (এনএইচএসপিসি২০২০)।
সারা দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন প্রস্তুতি প্রতিযোগিতা, অনলাইন মহড়া প্রতিযোগিতা, অনলাইন বাছাই প্রতিযোগিতা ও অনলাইন জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রতিযোগিতা শেষে ২৭ জুন ২০২০ শনিবারে অনলাইনের মাধ্যমে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। বিজয়ীরা হলেন-
প্রোগ্রামিং প্রতিযোগিতার জুনিয়র ক্যাটাগরীতে বিজয়ী হয়েছেন যথাক্রমে নুফিক চৌধুরী ( হবিগঞ্জ সরকারী হাই স্কুল, সিলেট),দেবজ্যোতি দাস সৌম্য (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট ), যারিফ রহমান (রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, রাজশাহী ), আরিয়ান আহমেদ ( ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, ঢাকা ), ওয়াসিফ জামিল সিদ্দিকী ( হবিগঞ্জ সরকারী হাই স্কুল, সিলেট), আহসান হারিছ আহমেদ ( পাবনা জিলা স্কুল, রাজশাহী ) , জিতেন্দ্র বড়ুয়া ( ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ , চট্টগ্রাম), আসনাফ মুহতাদী ( দিনাজপুর জিলা স্কুল,রংপুর), মোহাম্মাদ আবু সাদিক ( বরিশাল জিলা স্কুল, বরিশাল), মহতাসিম মনোয়ার ( কুমিল্লা জিলা স্কুল চট্টগ্রাম)। এবং মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে তাজরিয়ান তাহলিল (ডঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম)।
এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার সিনিয়র ক্যাটাগরীতে বিজয়ী হয়েছেন যথাক্রমে রেজওয়ান আরেফিন ( ঢাকা কলেজ, ঢাকা), আরমান ফেরদৌস ( নটরডেম কলেজ, ঢাকা ), তাসমীম রেজা ( নটরডেম কলেজ, ঢাকা ), মামনুন সিয়াম ( চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম), দাইয়ান নুরী দাহী ( এম সি কলেজ, সিলেট), সাফিন আলম ( ঢাকা সিটি কলেজ, ঢাকা ), সাফিন আহমেদ ( রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা), আহমেদ নাসের তাহসিন চৌধুরী ( স্কলারসশম , সিলেট ), আল আমিন তুষার ( একাডেমিয়া , ঢাকা ), আরশাদ আয়মান ( রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা)। এবং মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে নাজিয়া জান্নাতী (খুলনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনা )।
অপরদিকে কুইজ প্রতিযোগিতার জুনিয়র ক্যাটাগরীতে বিজয়ী হয়েছেন যথাক্রমে তাসনিম তমাল(ব্রাহ্মণগাঁ হাই স্কুল), মোঃ মেহেরাব হোসেন(সেরোয়েল সরকার উচ্চ বিদ্যালয়),মোসাম্মৎ আমেনা আকতার(কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ), আরিফ উদ্দিন আহমেদ(ঢাকা সিটি কলেজ),সামিয়া রহমান(পটিয়া সরকারি কলেজ),সাজিদ মোশাররফ(কাফকো স্কুল অ্যান্ড কলেজ),রাতুল পাল(সরকারি সুন্দরবন আদর্শ কলেজ),দুর্গা প্রশাদ সরকার সুদিপ(সরকারি বিএম কলেজ, বরিশাল),প্রিতম দাস(নটরডেম কলেজ),মোঃ আবির হোসেন(নটরডেম কলেজ)।
এবং কুইজ প্রতিযোগিতার সিনিয়র ক্যাটাগরীতে বিজয়ী হয়েছেন যথাক্রমে মোঃ গাজিউর রহমান নূর ( বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট ), জান্নাত জামিমা (হাউসিং সেটেলমেন্ট পাবলিক স্কুল ), নাজিফা বিনতে হাসান ( বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল লিমিটেড), অর্ণব সুর ( নোয়াখালি জিলা স্কুল), মাজেদুল কবির বাইতুল ( অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ), মোঃ মোজতাবির মাহফুজ রাহাত ( হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়), তানভির ইয়াসির ( রংপুর জিলা স্কুল), আনাস ইসবাত হাসান (খুলনা পাবলিক কলেজ), মোঃ সাফায়াত হোসেন সাফি (ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ), মাসরুর উল আলম ( হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ )।বিজয়ীদের মধ্য থেকে প্রোগ্রামিং এর দুই ক্যাটাগরির সেরা তিনজনকে ল্যাপটপ এবং কুইজে দুই ক্যাটাগরির সেরা তিনজনকে স্মার্ট ফোন উপহার দেয়া হবে।