সুমোটো করেও ব্যবস্থা নিচ্ছে প্রতিযোগিতা কমিশন

৬ জুলাই, ২০২১ ১৩:৩২  
শর্ত দিয়ে ক্রেতাকে পণ্য কিনতে বাধ্য করা যাবে না বলে মত দিয়েছেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম। তিনি জানিয়েছেন,এই অভিযোগি ইতোমধ্যেই একটি কোম্পানির কন্ডিশনাল সেল বন্ধ করেছি। তবে কোম্পানিটির নাম প্রকাশ করেননি তিনি। নিজস্ব অধিকার বলে ‘সুমোটো’ করেই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ডিজিটাল বাণিজ্য পরিচালনা নির্দেশিকা ২০২১ নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ডিজিবাংলার প্রশ্নের জবাবে তিনি বলেছেন,এখন পর্যন্ত ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কোনো অনলাইন ব্যবসায়ী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। কিন্তু তারা চাইলেই প্রয়োজনে ফৌজদারি মামলা করতে পারেন। এছাড়া প্রচলিত আইনে ক্ষতিগ্রস্ত ভোক্তা পেনাল কোডে প্রতারণার মামলা করতে পারবেন। প্রতারিত হলে তাদেরকেই এগিয়ে আসতে হবে।