সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সিএসই ফেস্ট
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন)উদ্যোগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হয়েছে সিএসই ফেস্ট। প্রোগ্রামিং কন্টেষ্ট,আইসিটি ক্যাম্প এবং ক্যারিয়ার টকসহ দুইদিনব্যাপী এই আয়োজনে অংশ নেন কলেজের প্রায় ৩০০ জন শিক্ষার্থী।
একটি অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার মধ্যে শুরু হয় এই উৎসব। এতে অংশ নেন কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শতাধিক শিক্ষার্থী ।
আয়োজনের শেষ দিন বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত হয় একটি আইসিটি ক্যাম্প।ক্যাম্পটি পরিচালনা করেন সহজ ডট কমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তপু নেওয়াজ।
এ আয়োজনে টেকনেক্সট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হকের পরিচালনায় একটি ক্যারিয়ার টক অনুষ্ঠিত হয়।
কলেজের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আবদুর রউফ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড সায়েন্স এন্ড টেকনোলজীর ডিন ড. মোস্তাক আহাম্মেদ প্রমুখ এতে অংশ নেন।
উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ শহীদুর রহমান, অধ্যাপক ড.মোহাম্মদ রেজা সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মাদ সাহিদ ইকবাল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মাদ আসাদুজ্জামান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মাদ শামসুল ইসলাম, প্রভাষক নয়ন কুমার নাথ এবং প্রভাষক মোঃ লাইচ্ছুজ্জামান।