মৌচাকে কোডার্সট্রাস্টের নতুন ক্যাম্পাস
"দক্ষতা অর্জন করুন, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন" এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর মৌচাকে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার কোডার্সট্রাস্ট এর ৫ম ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে।
কোডার্সট্রাস্ট বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আতাউল গণি ওসমানীর সভাপতিত্বে শুক্রবার (১২ই জুলাই) সাবেক মুখ্য সচিব মোঃ আব্দুল করিম এবং সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান ক্যাম্পাসটির উদ্বোধন কনে।
কোডার্সট্রাস্ট কো-ফাউন্ডার ও চিফ স্ট্রাটেজিস্ট আজিজ আহমেদ অনলাইনে উব্দোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তিনি বলেন, "কোডার্সট্রাস্ট প্রতিষ্টার শুরু থেকেই বাংলাদেশের তরুণ সমাজকে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।"
তিনি নতুন প্রজন্মকে মানসম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে সাফল্যের পথে নিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিশেষতঃ বর্তমানে বাংলাদেশের শিক্ষিত যুবসমাজকে তথ্য-প্রযুক্তি খাতে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল করিম বলেন, "কোডার্সট্রাস্ট বাংলাদেশ যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ সমাজকে কর্মক্ষম হিসেবে গড়ে তুলবে যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।"
কোডার্সট্রাস্টের সিইও ম্যাডস গ্যালসগার্ড বলেন, "কোডার্সট্রাস্ট আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে।"
তিনি বলেন, খুব শিগগিরি কোডার্সট্রাস্ট বাংলাদেশ বিশ্বের বিখ্যাত ইন্সটিটিউশনদের সাথে যৌথভাবে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং সনদ প্রদান করবে।
সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসালাম খান তার বক্তব্যে বলেন, "বিকল্প আয়ের উৎস হিসেবে ফ্রিল্যান্সিং একটি ব্যাপক জনপ্রিয় মাধ্যম। বর্তমান তথ্য-প্রযুক্তির অপার সম্বাভনাকে কাজে লাগিয়ে লেখাপড়ার পাশাপাশি কিংবা অবসরের পরেও উপার্জন করা সম্ভব।"
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে কোডার্সট্রাস্ট বাংলাদেশ তার প্রশিক্ষণ ক্ষেত্র আরো বিস্তৃত করবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় তার কার্যক্রম ছড়িয়ে দেবে।