বিডিটিকেটসে ইবিএল গ্রাহকদের ক্যাশব্যাক

১১ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪৫  
আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বিডিটিকেটস থেকে টিকেট কিনে বিশেষ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সকল ভিসা ও মাস্টারকার্ডধারী গ্রাহকেরা। জানাগেছে, বিডিটিকেটস অ্যাপ বা ওয়েবসাইট থেকে বাস ও লঞ্চের টিকিট কেনার ক্ষেত্রে ইবিএলের ভিসা এবং মাস্টারকার্ডধারী গ্রাহকরা এখন প্রতি লেনদেনে ১০% ক্যাশব্যাক (১০০ টাকা পর্যন্ত) উপভোগ করতে পারবেন। অন্যদিকে বিমানের টিকেট কেনার ক্ষেত্রে রয়েছে ১২% (ভিত্তিমূল্যের থেকে ৩০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক অফার। অফার শেষে কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে ক্যাশব্যাকের অর্থ প্রদান করা হবে। প্রসঙ্গত, বিডিটিকেটস ৪০টি বাস কোম্পানির টিকেটসহ অভ্যন্তরীণ রুটে চলাচলকারী সকল বিমানের টিকেট এবং ঢাকা-বরিশাল-বরগুনা এবং টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী বিলাসবহুল লঞ্চের টিকিট সরবরাহ করে থাকে।