প্রকৌশল প্রযুক্তিসহ সব বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ার নির্দেশ
প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কারিগরি ও টেক্সটাইল,সহ শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন। নির্দেশনায় একইসঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের (ভিসি) নির্দেশনা দিয়েছে।
বুয়েট, ডুয়েট, রুয়েট, চুয়েটসহ দেশে মোট ৬টি প্রকৌশলসহ শাবিপ্রবি’র মতো ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে বুয়েট এবং ডুয়েট কোটা বিরোধী আন্দলনে বেশি সোচ্চার ছিলো।
‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা’ শীর্ষক নির্দেশনায় বলা হয়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
ইউজিসিরি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো। ’
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে একই দিন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়াও আগামী ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড।





