পাবজি খেলতে না পেরে নিজেকেই অপহরণ!

১৫ অক্টোবর, ২০১৯ ১৩:৪৬  
আননোন ব্যটল গেম পাবজি আসক্ত ছেলের কাছ থেকে স্মার্টফোন কেড়ে নিয়েছিলেন বাবা-মা। এর জেরে বাবা-মাকে শায়েস্তা করতে নিজেই নিজেকে অপহরণে নাটক সাজিয়েছিলো ভারতের হায়দরাবাদের এক কিশোর। অপহরণের নাটক সাজিয়ে বাবা-মা থেকে মুক্তিপণের দাবি করে এবার পুলিশের জালে ধরা পড়ে ১৬ বছরের ওই ছেলে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ে বন্ধুর বাড়িতে যাবে বলে ঘর থেকে বের হয়ে কয়েকদিন আগে ঘর থেকে বের হয়ে যায় ওই কিশোর। এক যাত্রী থেকে তার মাকে ফোন করে সে। আরেক ব্যক্তির অভিনয় করে মাকে সে জানায়, তার ছেলে অপহরণের শিকার হয়েছে। তিন লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় স্থানীয় তার বাবা-মা একটি অভিযোগও জানান। জানা যায়, মুম্বাইয়ের উদ্দেশ্যে ১২ অক্টোবর মুম্বাই থেকে হায়দরাবাদ ফিরতে অনলাইনে সে একটি টিকিট কাটে। টিকিট বুকিংয়ের সেই ম্যাসেজ আসে তার মায়ের মোবাইলে। তিনি তখন পুলিশকে বিষয়টি জানান। তখন পুলিশ তাকে ট্র্যাক করে উদ্ধার করতে সক্ষম হয়।