টেলিটক ও বাঙালি টেকনোলজিস-এর চুক্তি
টেলিটক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে বাঙালি টেকনোলজিস লিমিটেড ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে তথ্য প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাঙালি টেকনোলজিস লিঃ -কে বিভিন্ন কর্পোরেট সেবা প্রদান করবে।
বাঙালি টেকনোলজিস লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম, এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড -এর পক্ষেঅতিরিক্ত মহাব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান খান ১৪ জুন চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাঙালি টেকনোলজিস লিঃ এর পক্ষে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আজিজুল হক ও প্রধান কর্মকর্তা (অর্থ) মোঃ শেখ ফরিদ। অপরদিকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন বিক্রয়, বিতরণ ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক সালেহ মোঃ ফজলে রাব্বী ও প্রকল্প পরিচালক (উপকূলীয় ও পার্বত্য অঞ্চল প্রকল্প) এ. এম. আখতারুল ইসলাম।







