একেএম শহীদুজ্জামান: শোকে মুহ্যমান টেলিকম খাত

২৩ জানুয়ারি, ২০২২ ২৩:২১  
বিটিআরসি কমিশনার একেএম শহীদুজ্জামানের মৃত্যুতে শোকে মুহ্যমান দেশের টেলিকম খাত। খবরটি ডিজিবাংলায় প্রকাশের পর পরই সরকারি-বেসরকারি পর্যায়ের ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ডিজিবাংলায় আসছে শোক বার্তা। শোক প্রকাশ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়ও। বিটিআরসি’র প্রতিষ্ঠাকালীন এই কর্মবীরের মৃত্যুতে শোক গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শোকবার্তায় মরহুম শহীদুজ্জামানকে একজন দক্ষ কর্মবীর উল্লেখ করে তিনি বলেন, “বিটিআরসিতে তাঁর দীর্ঘ কর্মময় জীবনে যে অবদান রেখেছেন তা অম্লান হয়ে থাকবে।” তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিটিআরসির কমিশনার এ. কে. এম. শহীদুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে টেলিকম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন টিআরএনবি।  সংগঠনটি রবিবার রাতে এক শোক বার্তায় উল্লেখ করে, শহীদুজ্জামানের দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকদের পেশাগত কাজে সব সময় সহযোগিতা করেছেন। টিআরএনবি পরিবারের সঙ্গেও তার সম্পর্ক ছিল নিবিড়। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক শোকবার্তায় মরহুম শহীদুজ্জামানের শোকসন্ত্রস্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমকে নিবেদন করে বলেছেন, “মহান রাব্বুল আলামীন তাঁকে পরপারে শান্তিতে রাখুন এবং জান্নাত নসীব করুন, আমীন।।” বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ শোক বার্তায় বলেছেন, “তিনি ছিলেন সদালাপী বিনয়ী একজন ব্যক্তি, মহান আল্লাহ তাঁকে জান্নাত বাসী করুন, আমীন। গ্রাহক এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শোকাহত।”