জ্বালানি সাশ্রয়ী উদ্ভাবন ও টেকসই কার্যক্রমের জন্য পুরষ্কার পেল ইডটকো

জ্বালানি সাশ্রয়ী উদ্ভাবন ও টেকসই কার্যক্রমের জন্য পুরষ্কার পেল ইডটকো
১৪ জুলাই, ২০২৫ ১২:৪১  
১৪ জুলাই, ২০২৫ ২০:৪৩  

দেশব্যাপী নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা এবং ডিজিটাল অন্তর্ভুক্তি জোরদার করা করার পাশাপাশি টেলিকম কার্যক্রমে টেকসইতা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘এসডিজি  ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’-এ ভূষিত হয়েছে  ইডটকো বাংলাদেশ। বাঁশের টাওয়ার, হাইব্রিড সোলার-উইন্ড টাওয়ার, স্পান প্রি-স্ট্রেসড কংক্রিট (এসপিসি) টাওয়ার এবং স্মার্ট পোলে স্ট্রিট ফার্নিচার—সবই প্রমাণ করে কীভাবে স্মার্ট প্রকৌশল ও সবুজ প্রযুক্তির সমন্বয়ে প্রতিষ্ঠানটি কার্বন নিঃসরণ হ্রাস ও অপারেশনাল দক্ষতা দেখিয়ে এই আসরে দুটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি। 

১৪ জুলাই, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেবা প্লাটফর্মের এর সাথে যৌথ উদ্যোগে শনিবার রাজধানীর একটি হোটেলে   ‘পাওয়ার জিনি’ পদক্ষেপ এর জন্য দি মোস্ট এনার্জি ইফিসিয়েন্ট ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ ক্যাটাগরি এবং এসডিজি ১২ রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রডাকশন ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে ইডটকো। অন্যদিকে ‘দি মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশনস কোম্পানি’ হিসেবে বিশেষ প্রশংসার স্বীকৃতিও পেয়েছে ইডটকো। এই স্বীকৃতিগুলো টেকসই, সংযুক্ত ভবিষ্যত ও দায়িত্বশীল টেলিযোগাযোগ ইকোসিস্টেম গড়ে তুলতে ইডটকোর নেতৃত্বস্থনীয় ভূমিকারই প্রতিফলন।

প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইডটকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক। তিনি বলেন, “টেকসই উন্নয়নকে শুধু দায়িত্ব নয় বরং কাজের মূলভিত্তি হিসেবে বিবেচনা করে ইডটকো বাংলাদেশ। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী টেলিকম অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে জ্বালানি ব্যবহারে দক্ষতা নিশ্চিত—সবক্ষেত্রেই বাংলাদেশের জন্য একটি সবুজ ও আরও স্থিতিস্থাপক ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ আমরা । এই স্বীকৃতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রতি আমাদের অঙ্গীকারকে দৃঢ় করার পাশাপাশি সমাজ ও পরিবেশে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব রাখার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে।”