রাজশাহীর প্রকৌশলীদের কর্মশালা করাচ্ছে আইএসপিএবি|

রাজশাহীর প্রকৌশলীদের  কর্মশালা করাচ্ছে আইএসপিএবি|
২১ জুন, ২০২৫ ১৬:৫৬  
২১ জুন, ২০২৫ ১৯:৫৭  

রাজশাহী মহানগরের ৬০ জন প্রকৌশলীকে হাতে কলমে ইন্টারনেট পরিচালনা ও ব্যবস্থাপনায় রাউটার ওএস এর ব্যবহার শেখাচ্ছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সঙ্গে যৌথভাবে মহানগরির সহেব বাজারে অবস্থিত হোটেল ওয়ারিশনে তিন দিন ধরে চলবে এই প্রশিক্ষণ কর্মশালা। 

২১ জুন, শনিবার শুরু হওয়া কর্মশালা উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিটির আহব্বায়ক মো: শহিদুল ইসলাম ও আইএসপিএবির পরিচালক এস এম সাইফুল ইসলাম সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির সকল সদস্যবৃন্দ ও আইএসপিএবির অফিস সেক্রেটারী বিজয় কুমার পাল।

প্রশিক্ষক হিসেবে রয়েছেন, আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ মো: মাহবুব হাসান পাভেল, ইমাম হাসান রাজা, সুমন কুমার সাহা ও মো: শামসুজ্জামান। তারা প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদানের মাধ্যমে নিরাপদে তথ্যপ্রযুক্তি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রান্তিক মানুষের নিকট সহজেই পৌঁছে দেয়া এবং নেটওর্য়াক তৈরী এবং টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা এই কর্মশালার মাধ্যমে শিখতে ও জানতে পারবেন।

 আগামী ২৩ জুন আইএসপিএবির সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভূঞাঁ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি করবেন বলে জানিয়েছে আইএসপিএবি সচিবালয়।