ভোটার নিবন্ধন জালিয়াতির দায়ে এনআইডি কর্মকর্তা বরখাস্ত
ঢাকা: প্রবাসী ভোটার নিবন্ধনে জালিয়াতি, মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টা এবং সংরক্ষিত তথ্য-উপাত্ত বিকৃত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইসি সচিব আখতার আহমেদ এরই মধ্যে এ সংক্রান্ত […] The post ভোটার নিবন্ধন জালিয়াতির দায়ে এনআইডি কর্মকর্তা বরখাস্ত first appeared on Sarabangla | Breaking New

ঢাকা: প্রবাসী ভোটার নিবন্ধনে জালিয়াতি, মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টা এবং সংরক্ষিত তথ্য-উপাত্ত বিকৃত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইসি সচিব আখতার আহমেদ এরই মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।
জারি করা আদেশে জানানো হয়, অভিযুক্ত কর্মকর্তা নিজে মিথ্যা তথ্য ব্যবহার করে এনআইডি তৈরি করেন এবং নিবন্ধন ফরমে অসত্য তথ্য-উপাত্ত অন্তর্ভুক্ত করার চেষ্টা চালান।
গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ২৭ জানুয়ারি জাতীয় পরিচয়পত্র উইংয়ের একটি পরিদর্শন দল অনুসন্ধান চালিয়ে এই অপকর্মের প্রাথমিক প্রমাণ পায়। এরপর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী বিভাগীয় মামলা করা হলে তদন্তে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও (বিপিএসসি) তাকে চাকরি থেকে অপসারণের গুরুদণ্ড দেওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে এ সংক্রান্ত সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হলে গত ১১ অক্টোবর রাষ্ট্রপতি প্রস্তাবটি অনুমোদন করেন। রাষ্ট্রপতির অনুমোদনের পরই মোহাম্মদ মজিবুর রহমানকে চূড়ান্তভাবে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলো।
The post ভোটার নিবন্ধন জালিয়াতির দায়ে এনআইডি কর্মকর্তা বরখাস্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





