আইএফআরএস ৯ প্রযুক্তিতে ইউসিবির নতুন পদক্ষেপ

• আইএফআরএস ৯ মান অনুসরণে ইসিএল প্রোভিশনিং ব্যবস্থা চালুর উদ্যোগ
• র‍্যাপটাস ও গ্লোবাল ব্র্যান্ডের সাথে চুক্তি স্বাক্ষর
• জিআরসি স্ফিয়ার সফটওয়্যার দিয়ে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার

আইএফআরএস ৯ প্রযুক্তিতে ইউসিবির নতুন পদক্ষেপ
৩১ আগষ্ট, ২০২৬ ১৭:৪৪  

আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস ৯ অনুযায়ী প্রত্যাশিত ঋণ ক্ষতি বা এক্সপেক্টেড ক্রেডিট লস (ইসিএল) ভিত্তিক প্রযুক্তিগত প্রোভিশনিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ঢাকা থেকে সোমবার (৩১ আগস্ট, ২০২৬) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিবেদনকে আন্তর্জাতিক মানের করতে সম্প্রতি র‍্যাপটাস রেজোলিউট লিমিটেড এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-র সঙ্গে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় ইউসিবি র‍্যাপটাসের ‘জিআরসি স্ফিয়ার’ (GRC Sphere) সফটওয়্যার বাস্তবায়ন করবে। এই সফটওয়্যারটি ডেটা অ্যালগরিদম ব্যবহার করে মূল্যস্ফীতি, সুদের হার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো সামষ্টিক সূচক বিশ্লেষণ করবে। এতে ব্যাংকটি বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক ঝুঁকি মূল্যায়ন করে নিখুঁত ও তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে পারবে। এটি ঋণের সম্ভাব্য ক্ষতি আগে থেকেই শনাক্ত করতে সহায়তা করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) নাবিল মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। র‍্যাপটাস রেজোলিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুপ ফারুক এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির সিনিয়র জেনারেল ম্যানেজার খন্দকার খালেদ হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অংশ নেন। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন সফটওয়্যার প্রযুক্তির ফলে ব্যাংকের ঝুঁকি চিহ্নিতকরণ ও পরিমাপের আধুনিক সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে।

//ডিবিটেক/কেআইবি/এমআইএস//