জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতিতে জমকালো উদ্বোধন

বসুন্ধরায় অপোর ফ্ল্যাগশিপ গামা কোম্পানি স্টোর

  • নতুন এই ফ্ল্যাগশিপ আউটলেটে স্মার্টফোনের পাশাপাশি ব্র্যান্ডের বিভিন্ন আইওটি ও ওয়্যারেবল ডিভাইস পাওয়া যাবে
  • উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতা ও ভক্তদের জন্য আকর্ষণীয় লটারি এবং বিশেষ উপহারের ব্যবস্থা রাখা হয়

বসুন্ধরায় অপোর ফ্ল্যাগশিপ গামা কোম্পানি স্টোর
১৬ জুলাই, ২০২৬ ২৩:৩৭  

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের ১ নম্বর বেজমেন্টের ৪১ ও ৪২ নম্বর দোকানে ‘গামা কোম্পানি স্টোর ৩.০ প্রো’ উদ্বোধন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। এই প্রজন্মের ফ্ল্যাগশিপ স্টোরটিতে স্মার্টফোন ছাড়াও নিজেদের ব্র্যান্ডের আইওটি ডিভাইস, ওয়্যারেবল, অডিও প্রোডাক্ট ও অ্যাক্সেসরিজগুলো ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে ক্রয় করার সুযোগ পাবেন ক্রেতারা।

১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার বিকেলে চলমান ফিফা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের অংশ হিসেবে শপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্টোরটির শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে অপো হেডকোয়ার্টারের রিটেইল অপারেশন ম্যানেজার কাইল ও সায়েন্স, ঢাকা ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার লিউ বো, ব্র্যান্ড স্টোর বিজনেস ডেভেলপমেন্টের হেড ওয়াং হাইনিং, অপারেশনসের হেড লিয়া, মার্কেটিং ডিরেক্টর ক্যাথি ও অপো বাংলাদেশের হেড অব মার্কেটিং মো. নাজিমুদ্দৌলা নিলয় উপস্থিত ছিলেন।

অপো বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ১০০ জন ভাগ্যবান ক্রেতাকে জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা এক্সক্লুসিভ লিমিটেড এডিশন টি-শার্ট উপহার দেওয়া হয়। পাশাপাশি, অপো স্মার্টফোন কিনে মেগা লটারিতে অংশ নেওয়া ক্রেতারা অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস ৩ প্রো ও জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবল সহ আরও অনেক আকর্ষণীয় উপহার জিতে নেওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়াও বিশেষ ক্যাম্পেইনের বিজয়ীরা প্রিয় তারকার কাছ থেকে অটোগ্রাফ নেওয়া ও তার সাথে ছবি তোলার সুযোগ পান। 
//ডিবিটেক/ করেসপন্ডেন্ট/ইডিপি//