হাবিপ্রবি ও বিওপি’র উন্নয়ন প্রকল্পসহ একনেকে ৪৬৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নসহ মোট ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয় সম্বলিত ২২টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লক্ষ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি টাকা ৬১ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লক্ষ টাকা।
এর মধ্যে প্রযুক্তিগত শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষণ ও গবেষণায় ২০২৬ থেকে ২০২৮ মেয়াদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৫৭৬.৯৬০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একইভাবে উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি ও পরিবেশ উন্নয়নে একাডেমিক ও ল্যাবরেটরি সুবিধা সৃষ্টিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) তৃতীয় সংশোধনী বাজেটে ৬৪১.৫৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। 0
এছাড়াও স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে জলাবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ১২৬৮.৮০ কোটি টাকার প্রকল্পে সরকারের অর্থায়ন ৩০৫ কোটি, ইফাদের ঋণ ৮৫৪ কোটি এবং ডানিডা ১০৯.৮০ কোটি টাকা প্রকল্প অনুদান দিয়েছে একনেক সভা।
২৩ ডিসেম্বর, মঙ্গলবার প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন; খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় অনুমোদিত ২২টি প্রকল্প হলো: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প, (১) “কর্ণফুলী টানেল (আনোয়ারা) হইতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড-১০৪০) উন্নয়ন”প্রকল্প (২)“দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি (স্থলবন্দর)-ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক (এন-৫২১) যথাযথ মানে উন্নীতকরণসহ ৩টি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু/জরাজীর্ণ কালভার্ট সমূহ পুনঃনির্মাণ এবং বাজার অংশে রিজিডপেভমেন্ট ও ড্রেন নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্প (৩)“ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্পঃ সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ এবং উভয়পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প “নারায়ণগঞ্জস্থ আলীগঞ্জে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ (২য় সংশোধিত)” প্রকল্প । স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ০৫ টি প্রকল্প, (১)“ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন” প্রকল্প (২)“সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ (২য় সংশোধিত)” প্রকল্প (৩) “জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন Climate Resilient and Livelihood Enhancement Project (CRALEP)” প্রকল্প (৪)“পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন”প্রকল্প (৫)“সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ০২টি প্রকল্প (১) “মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট (কমফ্লোট ওয়েস্ট) এর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)” প্রকল্প (২)“সাভারে আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অবকাঠামোগত উন্নয়ন” প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, “Modernization and Expansion of Eastern Refinery Limited(ERL)” । সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প, “দু্স্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুন:নির্মাণ কোনাবাড়ি, গাজীপুর (১ম সংশোধিত)” প্রকল্প । স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, “Education and Research Capacity Building of National Institute of Advanced Nursing Education and Research (NIANER)” প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের ২টি প্রকল্প (১)“হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন”প্রকল্প (২) “বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন (৩য় সংশোধিত)” প্রকল্প । পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প (১) “রাঙ্গামাটি পার্বত্য জেলার কর্ণফুলী এবং সংযুক্ত নদীসমূহের (কাচালং, রাইখিয়ং ও শলকনদী) টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প”প্রকল্প (২)“গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন”প্রকল্প (৩)“সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়)” প্রকল্প (৪) “Disaster Risk Management Enhancement Project (Component-1, BWDB Part) (proposed 2nd Revision)” প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প “বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন” প্রকল্প। ধর্ম মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প “দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ (২য় পর্যায়)” প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় মাননীয় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: ১. নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলার ০২টি সরকারি ও ২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প ২. সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ প্রকল্প ৩. শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত) ৪. Adaotation Initiative for Climate Vulnerable offshore Small Islands and Riverine Charland in Bangladesh (1st Revision) প্রকল্প ৫. ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ঢোলভাঙ্গা-নদীর ডান তীর এবং উজানচর ইউনিয়নে লোয়ার তিতাস নদীর ডান তীর প্রতিরক্ষা প্রকল্প ৬. নোয়াখালী জেলার বামনী নদী অববাহিকার বন্যা ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প ৭. র্যাব ফোর্সেস এর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত) ৮. পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্যাম্পাসের ভবন সমূহের স্থাপনাগত সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কর্মপরিবেশ উন্নতকরণ (১ম সংশোধনী) প্রকল্প ৯. ফরিদপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প ১০. অর্থনৈতিক শুমারি ২০২৩ (১ম সংশোধিত)।
ডিবিটেক/জেইউ/ইক



