আইসক্রিম থেকে ১৫% ছাড় পাচ্ছে রবি’র এলিট গ্রাহক

আইসক্রিম থেকে ১৫% ছাড় পাচ্ছে রবি’র এলিট গ্রাহক
২১ আগষ্ট, ২০২৫ ১০:৫৬  
২১ আগষ্ট, ২০২৫ ১৬:৫৮  

এলিট গ্রাহকদের আইসক্রিম কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড়ের সুযোগ করে দিয়েছে মোবাইল অপারেটর রবি। স্যাভয় আইসক্রিমের নির্দিষ্ট বান্ডেলে এই ছাড়ের সঙ্গে ঢাকার ভেতরে ফ্রি হোম ডেলিভারিরও সুযোগ মিলছে।  এছাড়াও স্যাভয়ের এলিট স্কোপ ও মিল্কশেক পণ্যে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।

 এ লক্ষ্যেই এ নিয়ে রবি আজিয়াটা পিএলসি এবং স্যাভয় আইসক্রিমের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবি আজিয়াটার পক্ষে চুক্তিতে উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশন্স) মানিক লাল দাস, প্রমুখ।

 স্যাভয় আইসক্রিমের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর এস. নাভিদ আলম, সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার মো. ওয়াকিদ হায়দার, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইশান শবুক্তগীন ও সৈয়দ সাইরাস তারান্নূর প্রমুখ।