পুলিশ কর্মকতার দুই কবজিতে চাপাতির কোপ, গ্রেফতার ২ ছিনতাইকারী

ঢাকা: ছিনতাইকালে খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের দুই হাতের কবজির ওপর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ-সহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-৬ এর পক্ষ থেকে এসব তথ্য জানান এসআরবি-৩-এর […] The post পুলিশ কর্মকতার দুই কবজিতে চাপাতির কোপ, গ্রেফতার ২ ছিনতাইকারী first appeared on Sarabangla | Breaking

পুলিশ কর্মকতার দুই কবজিতে চাপাতির কোপ, গ্রেফতার ২ ছিনতাইকারী
১৬ অক্টোবর, ২০২৬ ২২:০০  

ঢাকা: ছিনতাইকালে খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের দুই হাতের কবজির ওপর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ-সহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-৬ এর পক্ষ থেকে এসব তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মিরাজ ওরফে স্পিকার মিরাজের অপরাধের পূর্ববর্তী তথ্য বিশ্লেষণে দেখা গেছে, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় তার বিরুদ্ধে গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। আর ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।’

ফায়েজুল আরেফীন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিরাজ ও ইব্রাহিম ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হবে।’

তিনি বলেন, ‘গত ৯ অক্টোবর খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩)। এ সময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।’

এসআরবি-৩-এর অধিনায়ক বলেন, ‘প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।’

The post পুলিশ কর্মকতার দুই কবজিতে চাপাতির কোপ, গ্রেফতার ২ ছিনতাইকারী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.