লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ পরিবহণ, আটক ৪
লক্ষ্মীপুর: মাছ ধরা ও পরিবহণের ওপর চলমান সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় লক্ষ্মীপুরের কমলনগরে চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত দুই জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড এবং মাছ পরিবহণের দায়ে অপর দু’জনকে ১ হাজার টাকা করে জরিমানা করেছেন। এ সময় জব্দ করা প্রায় ৩ মণ ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। […] The post লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ পরিবহণ, আটক ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

লক্ষ্মীপুর: মাছ ধরা ও পরিবহণের ওপর চলমান সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় লক্ষ্মীপুরের কমলনগরে চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত দুই জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড এবং মাছ পরিবহণের দায়ে অপর দু’জনকে ১ হাজার টাকা করে জরিমানা করেছেন। এ সময় জব্দ করা প্রায় ৩ মণ ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার চরফলকন গ্রামের ফরহাদ হোসেন ও ইসমাইল হোসেন। এ ছাড়া অর্থদণ্ডপ্রাপ্ত পরিবহণকারীরা হলেন একই গ্রামের মো. নোমান ও মো. বাচ্চু।
উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা জানান, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে কমলনগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে চারজনকে আটক এবং প্রায় তিন মণ ইলিশ জব্দ করে। পরবর্তীতে জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষার্থে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
The post লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ পরিবহণ, আটক ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





