প্রযুক্তিপ্রেমী ও ফ্রিল্যান্সারদের জন্য স্মার্ট টেকনোলজিসের নতুন পণ্য

বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড ওয়ান ল্যাপটপ

  • ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টিযুক্ত ল্যাপটপটির সাথে আকর্ষণীয় উপহার সামগ্রী ফ্রিতে দেওয়া হচ্ছে

বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড ওয়ান ল্যাপটপ
১৬ জুলাই, ২০২৬ ১৫:০৩  

প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য ও সেবা পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। নতুন এই ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ মডেলের প্রসেসর, যার ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ থেকে টার্বো বুস্টে সর্বোচ্চ ৪.১ গিগাহার্টজ পর্যন্ত। এটি দৈনন্দিন কাজ, অনলাইন ক্লাস, অফিস অ্যাপ্লিকেশন এবং মাল্টিটাস্কিংয়ের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে।

১৬ জুলাই, বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে।

মাল্টিটাস্কিংকে আরও গতিশীল করতে ল্যাপটপটিতে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি। গ্রাফিক্স প্রসেসিং এর জন্য এতে রয়েছে এএমডি রেডিয়ন ৬১০এম ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড এবং ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস এন্টিগ্লেয়ার ডিসপ্লে।

মাত্র ১.৫৮ কেজি ওজনের এই ল্যাপটপটি সহজেই অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা ভ্রমণে বহন করা যায়। বর্তমানে ল্যাপটপটির সাথে উপহার হিসেবে থাকছে একটি এক্সট্রিম এক্স৫০আরজি আরজিবি গেমিং হেডফোন এবং এক্সট্রিম কে৯১১সি কীবোর্ড-মাউস কম্বো। ল্যাপটপটিতে গ্রাহকদের জন্য থাকছে ২ বছরের অফিসিয়াল স্মার্ট ওয়ারেন্টি।
//ডিবিটেক/ করেসপন্ডেন্ট/ইডিপি//