হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে 

চট্টগ্রামে অনারের রোবোটিক ব্র্যান্ডশপ উদ্বোধন

  • এই ব্র্যান্ডশপে অনারের সকল অফিশিয়াল এআই স্মার্টফোন এবং আইওটি ডিভাইস পাবেন গ্রাহকেরা

চট্টগ্রামে অনারের রোবোটিক ব্র্যান্ডশপ উদ্বোধন
১৬ জুলাই, ২০২৬ ১৪:৪৫  

নিজেদের তৈরি হিউম্যানয়েড রোবটের আকর্ষণীয় প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলাকার আখতারুজ্জামান সেন্টারে নতুন এ ব্র্যান্ডশপের কার্যক্রম শুরু হয়েছে। অনারের ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে বাজেট-বান্ধব সব ধরণের স্মার্টফোন ও আইওটি ডিভাইস পাওয়া যাবে নতুন এই আউটলেটে।

১৬ জুলাই, অনার বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আউটেলেটটির উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অনারের হিউম্যানয়েড রোবট। রোবটটি অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে, হাত মিলিয়ে এবং ছবি তুলে সবার দৃষ্টি কাড়ে। উদ্বোধনীতে জানানো হয়, রোবটটি অনারের বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি কেনাকাটায়ও সহায়তা করে এটি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন ১৫ জুলাই, বুধবার ব্র্যান্ডশপটি উদ্বোধন করেন।  প্রধান অতিথির বক্তব্যে 

মো. আশরাফুল আমিন বলেন, “ক্রেতাদের জন্য মানসম্মত পণ্য এবং সহজ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে নেওয়া এমন যেকোনো উদ্যোগই ইতিবাচক। আশা করি, এই ব্র্যান্ডশপ চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমী মানুষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।”

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “ট্টগ্রাম আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নতুন এই ব্র্যান্ডশপের মাধ্যমে গ্রাহকেরা অনারের সকল অফিশিয়াল ডিভাইস ও সেবা আরও সহজে পাবেন। একই সঙ্গে তারা অনারের নতুন প্রযুক্তি ও এআই–নির্ভর উদ্ভাবনের অভিজ্ঞতাও নিতে পারবেন।”

ব্র্যান্ডশপ চালু উপলক্ষে বিশেষ র‌্যাফেল ড্র এবং ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘ট্রিওন্ডা’ ম্যাচবল জেতার সুযোগ নিয়ে গিভঅ্যাওয়ের আয়োজন করা হয়।
//ডিবিটেক/ করেসপন্ডেন্ট/ইডিপি//