বিদায় ‘বুমেরাং’
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে ওয়ার্নার ব্রোস ডিসকভারি পরিচালিত ক্লাসিক কার্টুন স্ট্রিমিং সার্ভিস বুমেরাংয়ের কার্যক্রম। দ্য হলিউড রিপোর্টার প্রকাশিত প্রতিবেদনের বরাতে এনগ্যাজেট এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলেও এই বিদায় মানে একে বারে ফুরিয়ে যাওয়া নয়। কেননা, ব্যবহারকারীদের দুই মাসের কুইকলি বিঙ্গের সাবস্ক্রিপশন দেয়া হবে। এর মাধ্যমে লুনি টিউনস, টম অ্যান্ড জেরি এবং স্কুবি-ডু কার্টুন দেখা যাবে।
তবে কিছু কনটেন্ট ম্যাক্সে সীমিত থাকবে। অন্যদিকে ক্যাবলের মাধ্যমে চ্যানেলের কার্যক্রম চালু থাকবে বলেও জানা গেছে। মূলতঃ বুমেরাংয়ের মতো পরিষেবা ম্যাক্সেও রয়েছে। এখানে লুনি টিউনের শর্টস, স্কুবি-ডু, টম অ্যান্ড জেরি থেকে শুরু করে ফ্লিনস্টোনের মতো কার্টুনের কিছু পর্ব দেখা যাবে। কো শো বা চলচিত্রগুলো ম্যাক্সে স্থানান্তর করা হবে সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ব্যবহারকারীদের কাছে পাঠানো ইমেইলে জানানো হয়েছে, বুমেরাংয়ের সাবস্ক্রাইবাররা ম্যাক্সের বিজ্ঞাপনমুক্ত ফ্রি মোড ব্যবহার করতে পারবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাবস্ক্রিপশন পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না।
প্রসঙ্গত, ক্লাসিক কার্টুন স্ট্রিমিংয়ের জন্য ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে বুমেরাং।







