পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর: জেলার রায়পুরে দুর্গোৎসবের মণ্ডপে ডেকোরেটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুজন খানের ছেলে। বিগত দুই বছর ধরে তিনি চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর […] The post পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports

পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু
১৮ অক্টোবর, ২০২৬ ০১:০০  

লক্ষ্মীপুর: জেলার রায়পুরে দুর্গোৎসবের মণ্ডপে ডেকোরেটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুজন খানের ছেলে। বিগত দুই বছর ধরে তিনি চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ওই পূজা মণ্ডপে ডেকোরেটরের সাজসজ্জার কাজ করছিলেন কামাল। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার এবং রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

The post পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.