বাংলাদেশে তিনটি নতুন এআইভিত্তিক সিকিউরিটি ক্যামেরা আনল শাওমি
বাংলাদেশে তিনটি নতুন এআইভিত্তিক স্মার্ট সিকিউরিটি ক্যামেরা বাজারে এনেছে শাওমি। নতুন ক্যামেরাগুলোতে উন্নত নজরদারি, এআই শনাক্তকরণ ও তথ্য সুরক্ষার বিভিন্ন প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের এআইওটি (AIoT) পোর্টফোলিও সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা বাজারে এনেছে। নতুন ডিভাইসগুলো হলো শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১, শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১ এবং শাওমি আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, নতুন ক্যামেরাগুলোতে এআইভিত্তিক শনাক্তকরণ প্রযুক্তি, উন্নত ইমেজিং, ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ফিজিক্যাল লেন্স শিল্ড, ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন এবং বিল্ট-ইন এমজেএ১ সিকিউরিটি চিপসেট সংযোজন করা হয়েছে। পাশাপাশি শাওমি হোম অ্যাপের মাধ্যমে দূর থেকে ক্যামেরা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে।
ইনডোর ব্যবহারের জন্য তৈরি শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১-এ রয়েছে ১০৮০পি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং, ৩৬০ ডিগ্রি প্যানোরামিক কভারেজ, ইনফ্রারেড নাইট ভিশন এবং এআইভিত্তিক মানুষ ও পোষা প্রাণী শনাক্তকরণ সুবিধা। ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করতে এতে ফিজিক্যাল লেন্স শিল্ড যুক্ত করা হয়েছে।
শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১-এ রয়েছে ২কে (৩ মেগাপিক্সেল) রেজুলেশনের ক্যামেরা, ৩৬০ ডিগ্রি অনুভূমিক ও ১০৭ ডিগ্রি উল্লম্ব কভারেজ, এআইভিত্তিক মানব শনাক্তকরণ, ফিজিক্যাল প্রাইভেসি মোড, এনক্রিপ্টেড যোগাযোগ এবং সিকিউর ক্লাউড আর্কিটেকচার। এটি বাসাবাড়ি, অফিস, ক্লিনিক ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানের নজরদারির জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আউটডোর ব্যবহারের জন্য তৈরি শাওমি আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েলে রয়েছে ডুয়েল-লেন্স ডিজাইন, ৩ মেগাপিক্সেল ইমেজিং, স্মার্ট ফুল-কালার নাইট ভিশন, এআইভিত্তিক মানুষ ও যানবাহন শনাক্তকরণ, ভার্চুয়াল ফেন্স অ্যালার্ট এবং অডিও-ভিজ্যুয়াল অ্যালার্ম। আইপি৬৬ মানের ওয়েদার-রেজিস্ট্যান্ট ডিজাইনের কারণে এটি মাইনাস ৩০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও কার্যকরভাবে কাজ করতে সক্ষম।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, দেশে স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার চাহিদা বাড়ছে। নতুন ক্যামেরাগুলোতে কার্যকর নজরদারির পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন তিনটি ক্যামেরা বর্তমানে দেশজুড়ে শাওমির অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। এর মধ্যে শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১-এর দাম ৩,০৯৯ টাকা, সি৩০১-এর দাম ৪,৮৯৯ টাকা এবং আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েলের দাম ৬,০০০ টাকা।
//ডিবিটেক/এমআরএম/এমএসআই//





