গ্যালাক্সি এস২০ ও বাডস প্লাসের ছবি প্রকাশ

২৭ জানুয়ারি, ২০২০ ০০:০২  
এই মুহুর্তে আপনি হয়তোবা জানতে পারছেন আগামী ১১ ফেব্রুয়ারি স্যামসাংয়ের ইভেন্টে ঠিক কি আসতে পারে। সুপরিচিত ফাঁসকারী ইভান ব্লাস সেটি জানতে সহায়তা করেছেন। খবর এনগ্যাজেট। সম্প্রতি ইভান ব্লাস গ্যালাক্সি এস২০ ফ্যামিলির অফিশিয়াল ছবি প্রকাশ করেছেন। সেখানে একসেট বাড প্লাসের ছবিও রয়েছে, যেটি আগ্রহীরা গ্যালাক্সি এস২০ প্লাস অথবা এস২০ আল্ট্রা এর সাথে বিনামূল্যে অর্ডার করতে পারবেন। একটি ছবিতে পুরো তথ্য পাওয়া সম্ভব নয়, তবে অনেক তথ্যই প্রকাশ পেয়েছে এই ছবির মাধ্যমে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যাচ্ছে যে এস২০ আল্ট্রাতে লাইভ ফটোজ, ১০০এক্স স্পেস জুম ফিচার থাকছে, যা এই ফোনের সবচেয়ে বড় ফিচার। ক্যামেরার পাশাপাশি ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেস, ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম এবং ১২০ গিগাহার্টজের ডিসপ্লে। গ্যালাক্সি বাডস প্লাসে থাকছে উন্নত ব্যাটারি লাইফ ও কল সুবিধা। ডিবিটেক/বিএমটি