পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

ঢাকা: বাংলাদেশ পুলিশের ১১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক দু’টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রথম প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) মো. জামিল আকতারকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার […] The post পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৯ অক্টোবর, ২০২৬ ০১:০০  

ঢাকা: বাংলাদেশ পুলিশের ১১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক দু’টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রথম প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) মো. জামিল আকতারকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন এবং তার পূর্বে ডিএমপি ঢাকায় বদলির আদেশটি বাতিল করা হয়েছে। এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএন-এ বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে এবং লালমনিরহাট এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে, খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলে এবং পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ২৭ অক্টোবর মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

The post পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.