সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেট: জেলার জৈন্তাপুরে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাস বয়সি শিশু, কিশোরী ও চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে জৈন্তাপুর ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন ভবের বোন এলাকায় সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সিলেট থেকে জাফলং এর উদ্দেশ্যে ছেড়ে […] The post সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ অক্টোবর, ২০২৬ ২২:০০  

সিলেট: জেলার জৈন্তাপুরে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাস বয়সি শিশু, কিশোরী ও চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে জৈন্তাপুর ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন ভবের বোন এলাকায় সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে জাফলং এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পর্যটকবাহী একটি বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাস চালক ও এক কিশোরী যাত্রী নিহত হন।

নিহত বাস চালকের নাম হাসান প্রামাণিক (৪০)। তার বাড়ি রাজবাড়ী জেলায়। অপর নিহত কিশোরীর নাম আলিফ (১৫), সে বরিশাল জেলার মো. কাওসারের মেয়ে।

অন্যদিকে, এ দুর্ঘটনার ঠিক পাঁচ মিনিট পরেই ওই ঘটনাস্থলের অদূরে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রিজের পূর্ব পাশে এবং ফেরিঘাট সংলগ্ন ভবের বোন এলাকায় জাফলং থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে সিলেট থেকে ছেড়ে যাওয়া অপর প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই প্রাইভেট কারের চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তিন মাস বয়সি শিশু আয়াত-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আয়াতের বাবার নাম হাসানুজ্জামান। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, তামাবিল সড়কে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। এ ঘটনায় হাসপাতালে আরও পাঁচজন ভর্তি রয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল হক জানিয়েছেন, পৃথক সড়ক দুর্ঘটনা কবলিত বাস, ট্রাক ও প্রাইভেট কার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবং দুর্ঘটনা দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The post সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.