সরকারকে ৫ শতাংশ রাজস্ব দেবে ইনফোজিলিয়ন

১১ মার্চ, ২০২০ ১৮:১৩  
রাজস্ব ভাগাভাগি চালু হওয়ার আগেই এই অংশ ১০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হয়েছে এনএমপি অপারেটর ইনফোজিলিয়ান টেলিটেক বিডি। প্রত্যাশার তুলনায় আয় কম হওয়ায় এই সুবিধা পাচ্ছে নম্বর অপরিবর্তিত রেখে মোবাইল অপারেটর বদলের সুবিধাদাতা এই প্রতিষ্ঠানটি। লাইসেন্সের শর্ত অনুসারে মোট আয়ের ১৫ শতাংশ সরকারকে দেওয়ার কথা থাকলেও এই অংশ ৫ শতাংশ পরিশোধের সুবিধা পেয়েছে তারা। শর্ত অনুযায়ী, সেবা চালু হওয়ার দ্বিতীয় বছর অর্থাৎ ২০১৯ সালের অক্টোবর থেকে অপারেটরটি মোট আয়ের ১৫ শতাংশ সরকারকে দয়ার কথা ছিলো। কিন্তু ২০১৮ সালের ১ অক্টোবর থেকে প্রথম নয় মাসে গড়ে প্রতি মাসে ৫৪ হাজার গ্রাহক তাদের সেবা নিয়েছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের রাজস্ব ভাগাভাগির অংশ ৫ শতাংশে নামিয়ে আনে।