গুগলে ‘যন্ত্রণাহীন মৃত্যু’ খুঁজেছে সুশান্ত

৪ আগষ্ট, ২০২০ ১৪:২৭  
মৃত্যুর কিছুদিন আগে গুগলে ‘যন্ত্রণাহীন মৃত্যু’, ‘সিজোফ্রেনিয়া’, ‘বাইপোলার ডিসঅর্ডার’ শব্দগুলো খুঁজেছিলেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। তার কম্পিউটার ও ফোনের ‘সার্চ হিস্ট্রি’ ঘেঁটে এসব শব্দ মিলেছে বলে দাবি করেছেন মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, মৃত্যুর আগে বারবার নিজের নাম গুগল করেন সুশান্ত সিং রাজপুত। যন্ত্রণা ছাড়া কীভাবে নিজেকে শেষ করে দেওয়া যায়, ইন্টারনেটে সেই প্রশ্নেরও উত্তর খুঁজেছিলেন সুশান্ত। মুম্বাই পুলিশের ভাষ্য, সুশান্ত বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন। তিনি এই রোগের জন্য ওষুধও খাচ্ছিলেন। এরই সঙ্গে ‘সিজোফ্রেনিয়া’ আর ‘বাইপোলার ডিসঅর্ডার’-এর মতো শব্দও গুগল করেছিলেন সুশান্ত। এদিকে সুশান্ত হত্যার ঘটনায় পুলিশ নয় সিবিআই তদন্তের সুপারিশ করেছে বিহার সরকার। গত ১৪ জুন নিহত হন বলিউড অভিনেতা সুশান্ত। ওইদিন দুপুরে ভারতীয় টেলিভিশনগুলোর স্ক্রল মৃত্যুসংবাদ প্রচারের পর থেকেই প্রশ্ন উঠেছে আত্মহত্যা নাকি খুন? টিভির পর্দা ছাপিয়ে ঘটনাটি নিয়ে নানা তথ্য প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে টুইটারে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের হাসপাতালের চিকিত্সক মিনাক্ষী মিশ্র সম্প্রতি একটি টুইট করেন। ​যে টুইটে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে মিনাক্ষী মিশ্র মৃত্যুর পর সুশান্তের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। সেই ভিডিও ক্লিপের ভার্চুয়াল ময়নাতদন্তে একাধিক দাবি করেন চিকিতসক। মিনাক্ষী মিশ্রের দাবি, মৃত্যুর আগে সুশান্তকে মারধর করা হয়। সেই কারণে হলুদ হয়ে যায় তাঁর শরীর। অর্থাত যে সময়ে সুশান্তের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, তার ১৫ থেকে ১৮ ঘণ্টা আগে শেষ করে দেওয়া হয় তাকে। সেই কারণে মৃত্যুর পর সুশান্তের যে ছবি বা ভিডিয়ো প্রকাশ্যে আসে, সেখানে তার শরীরের হলুদ বর্ণ চোখে পড়ে।