গুগল মিটের মিটিং ইউটিউবে সম্প্রচার করার সুযোগ

২৪ জুলাই, ২০২২ ২২:৩১  
গুগল মিটের প্রোগ্রাম ইউটিউবে লাইভস্ট্রিমিং করার সুবিধা চালু হচ্ছে। প্রাথমিকভাবে গুগল ওয়ার্কপ্লেস অ্যাকাউন্টধারীরা এই সুযোগ পেতে যাচ্ছেন। খবর দ্য ভার্জ। খবরে বলা হয়, গুগল ওয়ার্কপ্লেস ব্যবহারকারী যেমন এন্টারপ্রাইজ, এডুকেশন প্লাস, টিচিং অ্যান্ড লার্নিং আপগ্রেড এবং ওয়ার্কপ্লেস ইনডিভিজ্যুয়াল গ্রাহকদের পাশাপাশি কিছু কিছু দেশের গুগল ওয়ান প্রিমিয়াম প্ল্যান সদস্যরাও এ সুবিধা পাবেন। ইউটিউবে গুগল মিট সেশন লাইভস্ট্রিম করতে চাইলে ব্যবহারকারীকে তার নিজস্ব কোনো চ্যানেল অনুমোদনের আগাম অনুরোধ করে রাখতে হবে। এ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়। ব্যবহারকারীরা আগে থেকেই লাইভস্ট্রিমটি কতক্ষণ হবে সেটি প্রাইভেসি সেটিংস থেকে নির্ধারণ করে দিতে পারবেন। ডিবিটেক/বিএমটি