এশিয়া প্যাসিফিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে হুয়াওয়ের বিশেষ প্রোগ্রাম

১৮ জুন, ২০২০ ১৫:০১  
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরো ডিজিটাল ও ইন্টেলিজেন্ট করতে এশিয়া প্যাসিফিক পার্টনার অ্যাসেন্ড প্রোগ্রাম চালু করেছে হুয়াওয়ে। অনলাইন এই প্রোগ্রামের মাধ্যমে একটি উদ্ভাবনী ও টেকসই এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা) ইকোসিস্টেম গড়ে তোলার চেষ্টা করছে এই টেক জায়ান্ট। হুয়াওয়ে আয়োজিত ‘অ্যাসেন্ড টু পারভেসিভ ইন্টেলিজেন্স’ প্রতিপাদ্যের এ অনলাইন সম্মেলনে সম্প্রতি সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, এ খাতের বিশেষজ্ঞগণ এবং অ্যাকাডেমিক স্কলার অংশ নিয়ে এআই নিয়ে তাদের সাফল্যের গল্প এবং এ খাত সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের পর্যবেক্ষণগুলো তুলে ধরেন। সামিটে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এশিয়া প্যাসিফিক অ্যাসেন্ড প্রোগ্রামটি তিনটি সাব-প্রোগ্রাম নিয়ে গঠিত। সাব-প্রোগ্রামগুলো হলো: ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার ভেন্ডর এআই কোলাবোরেশন, ইনস্টিটিউট অব হায়ার লার্নিং (আইএইচএল) এআই ট্যালেন্ট কালটিভেশন এবং গভর্মেন্ট এআই ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট। এ নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের বিজনেস অ্যানালিটিক্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর হুয়াং ঝিইয়ং বলেন, ‘এআই'র এ যুগে, গবেষণা ও প্রতিভা বিকাশে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ও হুয়াওয়ের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।’