এবার পি ও মেট স্মার্টফোন ব্র্যান্ড বিক্রি করছে হুয়াওয়ে!

২৬ জানুয়ারি, ২০২১ ০০:৩২  
গতবছর নিজেদের কো-ব্র্যান্ড অনার বিক্রির পর, এবার প্রিমিয়াম মেট এবং পি স্মার্টফোন ব্র্যান্ড বিক্রি করতে যাচ্ছে হুয়াওয়ে। ইতিমধ্যেই সাংহাই সরকারের বিনিয়োগ প্রতিষ্ঠানের নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের সাথে গত সেপ্টেম্বর থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে হুয়াওয়ে। যদিও হুয়াওয়ে খবরটিকে অস্বীকার করেছে, একইভাবে অনার ব্র্যান্ড বিক্রির আগেও হুয়াওয়ে সেটি অস্বীকার করেছিলো। রয়টার্সকে হুয়াওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এই গুঁজবের কোনো ভিত্তি নেই। হুয়াওয়ের এমন কোনো পরিকল্পনা নেই। সাংহাই সরকারও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। স্বাভাবিকভাবেই, চুক্তিটির মূল্য এখনও অজানা। গত সামারে হুয়াওয়ে ৫৫ দশমিক এক মিলিয়ন ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছিলো। ২০১৯ সালের তৃতীয় প্রান্তিক থেকে ২০২০ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যে ৩৯ দশমিক ৯ বিলিয়ন ডলারের মেট ও পি সিরিজের স্মার্টফোন বিক্রি হয়েছে বলে জানিয়েছে আইডিসি। সেই হিসেবে এই দুটি সিরিজ ক্রেতাদের জন্য লোভনীয় বটে। ডিবিটেক/বিএমটি