আইওএসে অ্যাপলের ডিজিটাল চাবি

১৬ জুলাই, ২০২০ ০৪:৫৫  
অ্যাপল তাদের আইওএসের ১৩.৬ এবং ওয়াচওএসের ৬.২.৮ আপডেটে ডিজিটাল কার কী ফিচারটি যুক্ত করেছে। ফলে আপনি যদি এই মাসের প্রথমদিক থেকে বিমডব্লিউ কিনে থাকেন তাহলে গাড়ির দরজার হাতলে হাত না দিয়ে বরং হাতের ডিভাইসে ট্যাপিং করেই দরজা খুলতে পারবেন। খবর এনগ্যাজেট। গতমাসে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে ফিচারটি উন্মোচন করে। এর মাধ্যমে দূর থেকে গাড়ি লক এবং আনলক করতে পারবেন ব্যবহারকারীরা। চলতি মাসের প্রথমদিকে সেবাটি চালু করা হয়। বিএমডব্লিউ হলো প্রথম অটোমোবাইল কোম্পানি যারা এই ফিচারটি ব্যবহারের সুবিধা দিতে অ্যাপলের সাথে অংশীদারিত্ব করেছে। বর্তমানে সিরিজ ১, ২, ৩, ৪, ৫, ৫, ৮, এক্স৫, এক্স৬, এক্স৭, এক্স৫এম, এক্স৬এম অথবা জেড৪ গাড়িতে এবং ১ জুলাই এর পর তৈরি করা গাড়িতে এই সুবিধা পাওয়া যাবে। আর এজন্য ব্যবহারকারীর অ্যাপল ওয়াচটি ওয়াচওএস ৫ কিংবা পরবর্তী সংস্করণের হতে হবে। আর ফোনের মাধ্যমেও থাকছে দরজা খোলাসহ নানা সুবিধা। ডিবিটেক/বিএমটি