অনলাইনে রাবি’র ভর্তি আবেদন শুরু

৮ জানুয়ারি, ২০২৪ ১৮:১৪  

সোমবার থেকে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির অনলাইন আবেদন গ্রহণ। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজারসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক আবেদনকারীদের মধ্যে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজারসহ কোটার আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তিন ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ মার্চ হবে। চার শিফটে হবে পরীক্ষা। শর্ত, অনলাইনে আবেদনপদ্ধতি, রুটিন ও প্রয়োজনীয় তথ্যাবলি রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানা যাবে।

চূড়ান্ত আবেদনের সময়সীমা
প্রথম দফা: ২৬ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত, দ্বিতীয় দফা: ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, তৃতীয় দফা: ৬ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ও চতুর্থ দফা: ১০ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভর্তি পরীক্ষা
দ্বিতীয় বারের মতো অনলাইনে আবেদন গ্রহণে এবার তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ মার্চ হবে। ভর্তি পরীক্ষার রুটিন যথাসময়ে প্রকাশিত হবে।

ভর্তি পরীক্ষার ফি  
এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে, কেবল তাঁরাই ইউনিটের নির্ধারিত চূড়ান্ত আবেদন ফি জমা দেবেন।

চার শিফটে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা
১. সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, ২. বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ৩. বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এবং ৪. বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।