খুলনায় উপায়ের ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কার 

মোটরসাইকেল ও স্মার্টফোন পেলেন দুই গ্রাহক

  • খুলনায় ক্যাম্পেইন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে উপায়।
  • ইফতি হাসান হৃদয় পেয়েছেন ১৫০ সিসির সুজুকি মোটরসাইকেল।
  • শেখ ফয়সাল পেয়েছেন স্যামসাং এস২৬ আল্ট্রা স্মার্টফোন

মোটরসাইকেল ও স্মার্টফোন পেলেন দুই গ্রাহক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৯  
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩০  

গ্রাহকদের জন্য পরিচালিত ‘পেওনিয়ার টু এবিএস উপায়’ ও ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের খুলনা অঞ্চলের বিজয়ীদের পুরস্কার দিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায়।

‘পেওনিয়ার টু এবিএস উপায়’ ক্যাম্পেইনে বিজয়ী খুলনার ইফতি হাসান হৃদয় (২৪) পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫০ সিসির সুজুকি এফআই মোটরসাইকেল। একইভাবে ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের বিজয়ী শেখ ফয়সাল (২৩) পেয়েছেন স্যামসাং এস২৬ আল্ট্রা স্মার্টফোন।

৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরস্কার বিতরণ উপলক্ষে খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী মোটরসাইকেল রোড শো আয়োজন করা হয়েছিলো। এর মাধ্যমে উপায়ের বিভিন্ন সেবা ও চলমান ক্যাম্পেইন সম্পর্কে গ্রাহকদের সচেতন করার পাশাপাশি সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হয়।

পরে খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে উপায়ের হেড অব প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি মামুন রেজা খান এবং খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার আরমান আলী খানের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপায়ের হেড অফিসের সাজিদ চৌধুরী, এএসএম রাফাত রহিম চৌধুরী, কাজি মাহমুদুল হাসান এবং খুলনা টেরিটরি ম্যানেজার খালেদ হাসান শান্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপায় নিয়মিত বিভিন্ন সেবা ও ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।
//ডিবিটেক/কেআইপি/এসএমই//